রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

কুড়িগ্রামে মাছ ধরা নিয়ে বিরোধ, যুবক‌কে অপহরণের অভিযোগ

Reporter Name / ৪৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরগুজিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. রফিকুল ইসলাম গত ৯ এপ্রিল উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ইতিমধ্যে মামলার প্রথম আসামি চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মাঝিপাড়া এলাকার দুখিত চন্দ্র বর্মণকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার অন্য আসামিরা হলেন রণজিৎ চন্দ্র বর্মণ (৩৮), দিলিপ চন্দ্র বর্মণ (৩৫), বিষ্কর চন্দ্র বর্মণ (২২), সুবোধ চন্দ্র বর্মণ (২২) ও সোহাগ মিয়া (২২)।
এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।এজাহারে বলা হয়েছে, হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে মোস্তফা মিয়া (২৫) গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে তিনি ব্রহ্মপুত্র নদের একটি শাখায় ডিঙ্গি নৌকায় মাছ ধরার সময় পূর্বপরিকল্পিতভাবে নৌকাযোগে আসা একদল ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়।

৫ আগস্টের পর রাউজানে ২৩ হত্যাকাণ্ড

 

এতে আরো বলা হয়, অভিযুক্তরা লাঠি, রড, নৌকার বৈঠাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।

তারা মোস্তফা মিয়াকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নেয়। অপহরণের সময় তিনি মুঠোফোনে ভাতিজা আলমঙ্গীর হোসেনকে বিষয়টি জানান।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় মামলা রুজু হয়েছে।

ব্রহ্মপুত্র নদে ঘটনাটি ঘটায় নৌ পুলিশ ফাঁড়ি এ বিষয়ে তদন্তের দায়িত্ব গ্রহণ করেছেন।’চিলমারী নৌ থানার আইসি গোলাম মওলা বলেন, ‘ভুক্তভোগীর বাবার অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে এক নম্বর আসামিকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com