সোমবার ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়া।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফুলপুর উপজেলার ফুলপুর গ্রামের কৃষক আশ্রব আলী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় নিহত আশ্রব আলীর ছেলে জুলহাস উদ্দিন বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করেন। ওই মামলার রায়ে আজ সোমবার তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।