সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৪ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বিষয়ে বৈঠক দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু শরীরের ক্ষতি চাইনি বলেই ভুল পথ থেকে বেরিয়ে এসেছি: জাহ্নবী দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বিষয়ে বৈঠক

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে বন্ধ ছয়টি সরকারি পাটকল চালু করা হবে।

পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকল চালু অথবা ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তবে বৈঠকের কোনো সিদ্ধান্ত তাৎক্ষণিক জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com