মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
নির্বাচনে জিতেছেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন শাপলা গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান বিরোধীদলীয় নেতা নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১ সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৪ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বিষয়ে বৈঠক দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার পর এ জ্বালানি লোড শুরু হয়। এর আগে সেখানে উদ্বোধনী প্রতিনিধি দল হেলিকপ্টারযোগে প্রকল্প এলাকায় পৌঁছায়। তাদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু করা হয়েছে।

এর আগে প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউরেনিয়াম লোডিংয়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রযুক্তিগত যাচাই বাছাইও শেষ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই এই কার্যক্রম শুরু করা হচ্ছে।

প্রকল্প কর্মকর্তারা জানান, ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হওয়ার পর বিভিন্ন ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক মাসের মধ্যেই উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com