মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ
নির্বাচনে জিতেছেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন শাপলা গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান বিরোধীদলীয় নেতা নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১ সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৪ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বিষয়ে বৈঠক দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কৃষক হত্যা : ৩ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা কৃষক আশ্রাব আলী হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বল মিয়া।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন সোহরাব আলী, স্বরূপা খাতুন এবং রেহেনা খাতুন। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৮ জানুয়ারি জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফুলপুর উপজেলার ফুলপুর গ্রামের কৃষক আশ্রব আলী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনায় নিহত আশ্রব আলীর ছেলে জুলহাস উদ্দিন বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করেন। ওই মামলার রায়ে আজ সোমবার তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com