মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ
নির্বাচনে জিতেছেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন শাপলা গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান বিরোধীদলীয় নেতা নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১ সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৪ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানার বিষয়ে বৈঠক দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১:৩০ অপরাহ্ন

মেয়াদ (দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ) শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা দেশের মধ্যে ছয় মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) থাকবেন। তাদের ছয় মাসের জন্য ভিভিআইপি ঘোষণা করে গত ২২ এপ্রিল থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ এর ধারা ২(ক)-এ দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে তাদের নিজ নিজ দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ করার তারিখ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করলো।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১০ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপন অক্ষুণ্ন রাখা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সেই প্রজ্ঞাপনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এক বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ ড. ইউনূসকে ভিভিআইপি ঘোষণার প্রজ্ঞাপন বহাল থাকবে। পরবর্তীসময়ে যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা হবেন তাদের ক্ষেত্রে ছয় মাস মেয়াদ প্রযোজ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com